খুলনায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

খুলনায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে  হাসপাতালটির নিচতলায় এই আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে সিটি মেডিকেলের নিচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এর  ৫ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে অংশ নেন। এদিকে হাসপাতালে থাকা রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বাইরে ছুটে আসেন। তবে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় জমে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেশ সমস্যা হচ্ছে।

খুলনা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরিফ উল ইসলাম বলেন, ‘আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’

হাসপাতাল থেকে উদ্ধার হওয়া কর্মীরা জানিয়েছেন, ভবনের নবম ও দশম তলাসহ ওপরের তলার আইসিইউ ও কেবিনে থাকা রোগীরা নিরাপদে রয়েছেন। তবে আগুনের কারণে সবার মধ্যে চরম আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়। চিকিৎসাধীন অনেক রোগীকে ইতোমধ্যে নিরাপদ স্থানে বাইরে বের করে আনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad