খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত
Advertisement
Advertisement

খুলনায় গাজী রফিক (৩৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজী রফিক বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির সদস্য।

শুক্রবার আনুমানিক সাড়ে ১২টায় খুলনা মহানগরীর লবনচরা থানাধীন মাথাভাঙা এলাকার কাজীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১২টার সময় একটি মোটর সাইকেলে একজন দুর্বৃত্ত গাজী রফিকের তলপেটে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা লবনচরা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, একটি মোটরসাইকেলে একজন দুর্বৃত্ত তার তলপেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্বৃত্তকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad