প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে
কক্সবাজার বিমানবন্দরে সরকারের ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবার দিনব্যাপী সফরকে কেন্দ্র করে কক্সবাজারে পৌঁছেছেন সরকারের ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় তারা কক্সবাজার বিমানবন্দর পৌঁছান। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।

কক্সবাজারে আসা ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলায়। তিনি একটি নতুন উপজেলা, একটি নতুন পৌরসভা উদ্বোধন করবেন। এ ছাড়াও রাজনৈতিক জনসভা, সুধী সমাবেশ ও খাল কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। রাতেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad