খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে খালিশপুরের নয়াবাটির মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। সোনা মিয়া ১০নং ওয়ার্ড তাঁতিদলের আহবায়ক।
খালিশপুর থানা পুলিশ জানায়, সোনা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের বাহুতে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


