পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
Advertisement
Advertisement

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

এর মধ্যে চারজন ডিআইজি, চারজন অতিরিক্ত ডিআইজি ও ছয়জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ও এসএমপি কমিশনার পদেও পদায়ন হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

অন্য এক প্রজ্ঞাপনে, ঢাকা এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে, শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে এবং ঢাকা এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে মিয়া মাসুদ করিমের পূর্বে জারিকৃত বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad