প্রবাসীদের বিমান টিকিটে বিশেষ ডিসকাউন্ট মিলবে: বিমানমন্ত্রী

প্রবাসীদের বিমান টিকিটে বিশেষ ডিসকাউন্ট মিলবে: বিমানমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রবাসীদের সব সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্টের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার সচিবালয়ে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রতিমন্ত্রী নুরুল হক।

আফরোজা খানম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের হয়রানিমুক্ত বিমান সেবা দিতে আমরা বদ্ধপরিকর।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে প্রবাসীদের বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়া হবে। বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে এসব সুবিধা মিলবে।

সভার শুরুতে নির্বাচনী ইশতেহারের প্রবাসী কার্ড বাস্তবায়নে সহযোগিতার ক্ষেত্র তুলে ধরেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন দুই মন্ত্রণালয় ও অধীন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর