খুলনায় গায়ের ওপর দোকানের তাকের গ্লাস পড়ে ব্যবসায়ীর মৃত্যু

খুলনায় গায়ের ওপর দোকানের তাকের গ্লাস পড়ে ব্যবসায়ীর মৃত্যু
ব্যবসায়ী তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা মহানগরীর নিউ মার্কেটের একটি দোকানে বসে থাকা অবস্থায় গায়ের ওপর তাকের গ্লাস পড়ে তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার রাত ৯টার দিকে বাইতুন নুর মোবাইল মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। মৃত তরিকুল খুলনা সদর থানার মৌলভীপাড়া এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বায়তুন নুর মোবাইল মার্কেটে খুলনা স্কিন অ্যান্ড অ্যাকসেসরিজের ব্যবসা ছিল তরিকুলের। রোববার রাত ৮টার দিকে দোকানে একটি টুলে বসে হেলান দিয়ে মোবাইল দেখছিলেন তিনি এবং অপর হাত দিয়ে তাকের গ্লাস খুলছিলেন। এ সময় হঠাৎ ওপর থেকে একটি গ্লাস খুলে তার শরীরের ওপর পড়ে। এতে তিনি আহত হন। তিনি হেঁটে মার্কেট থেকে বের হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

ওসি আরও জানান, হাসপাতালে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তরিকুলের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad