খুলনায় কুখ্যাত বি-কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় কুখ্যাত বি-কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার
Advertisement
Advertisement

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ কুখ্যাত ‘বি-কোম্পানি’র সদস্য বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) ও রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকালে খুলনা নগরীর রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বিল্লাল সিপাই ওরফে বিল্লু খুলনার রায়েরমহল এলাকার মৃত হারুন সেপাইয়ের ছেলে ও রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় একই এলাকার টুটুল সরদারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, আড়ংঘাটা থানার ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল এলাকার সরদার ইউসুফ আলীর একটি সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালায় র‍্যাব। ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই ওরফে বিল্লুর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল সিপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যার চেষ্টাসহ চারটি মামলা চলমান রয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং উদ্ধার করা আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৬ নিশ্চিত করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad