খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
অর্পনা ধর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলা ফাঁস লেগে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার শালবনগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপর্ণা ধর স্থানীয় খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালবন গেট এলাকায় অর্পনা ধর একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত তার ওড়নাটি হঠাৎ গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তার গলায় ফাঁস লেগে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad