ক্ষমতায় গেলে মানুষের সম্মানজনক জীবন নিশ্চিত করব: তারেক রহমান

ক্ষমতায় গেলে মানুষের সম্মানজনক জীবন নিশ্চিত করব: তারেক রহমান
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণির মানুষের সম্মানজনক জীবন নিশ্চিত করব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব শ্রেণির মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে।’

শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার স্ত্রী জুবাইদা রহমানের উদ্যোগে সিএসএফ গ্লোবাল এই অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে জুবাইদা রহমান ও তারেক রহমান শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। জুবাইদা রহমান আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। একই সঙ্গে তারেক শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর গান উপভোগ করেন।

আরও পড়ুন

বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হচ্ছে | ছবি: টাইমস

অনুষ্ঠান শেষে তারেক রহমান জুমার নামাজ আদায়ের উদ্দেশে বগুড়া স্টেশন রোডে অবস্থিত বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে যান। সেখানে জুমার ইমামতি করেন জোবায়ের হোসেন।

নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে আবেগঘন বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আল্লাহই একমাত্র সকল দানকারী। বগুড়াবাসী আমাকে, আমার পরিবারকে ও দলকে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রমাণ আপনারাই। আমার জন্য দোয়া করবেন, যেন দেশ ও জাতির কল্যাণে আগামী দিনে আরও কাজ করতে পারি।’

এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৪ সালে তারেক রহমানের উদ্যোগেই বগুড়া শহরের প্রাণকেন্দ্রে এই মসজিদের নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি দেশে ফিরতে না পারলেও এবারই প্রথমবারের মতো নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।

প্রথমবারের মতো নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়ার মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক রহমান | ছবি: টাইমস

পরে তিনি মহাস্থানগড়ে শাহ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। বগুড়া থেকে মহাস্থানের পথে মাটিডালি মোড়, বাঘোপাড়া, মহাস্থানসহ অন্তত ১০টি স্থানে রাস্তার দু’ধারে জড়ো হওয়া হাজারো নারী-পুরুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি হাত নেড়ে জনসংযোগ করেন।

মহাস্থান মহিসওয়ার কলেজ মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলমের পক্ষে গণসংযোগ শেষে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রংপুরের পথে যাত্রা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad