কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার পদুয়া বাজারে শনিবার রাতে রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ১২ জন যাত্রী মারা গেছে। তদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও তিনজন শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাত তিনটার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং-এ এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মামুন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর যাচ্ছিল। পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের ১২ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করেন। তারা জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad