মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নিজ গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।


