সদ্য কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরসহ কয়েকজন সিনিয়র সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় তিনি ফোন করে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে ফোন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আনিস আলমগীর ছাড়াও যেসব সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলেন, তাদের মধ্যে রয়েছেন শফিক রেহমান, মোকাররম হোসাইনসহ আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক।
এ বিষয়ে আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি সত্যিই অবাক হয়েছি। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং কারাগারে থাকার বিষয়েও খোঁজ নিয়েছেন।


