কালকিনিতে গরুর হাটের ইজারার টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

কালকিনিতে গরুর হাটের ইজারার টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
Advertisement
Advertisement

মাদারীপুরের কালকিনি উপজেলায় গরুর হাটের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন।

মঙ্গলবার বিকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার খাসেরহাট বাজার গোলচত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা করা হচ্ছিল। এ সময় দলের আরেকটি পক্ষ সেখানে গিয়ে ইজারার টাকার ভাগ দাবি করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়।

আরও পড়ুন

সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। আহত দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাট কমিটির সভাপতি ও বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘আমাদের ইজারাদার সদস্যরা হাটের টাকা গণনা করছিল। তখন একটি পক্ষ টাকার ভাগ নিতে আসে। না দেওয়ায় আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad