বিগত দুই সরকার লুটপাট করার জন্য টিকা কিনেনি: স্বাস্থ্যমন্ত্রী

বিগত দুই সরকার লুটপাট করার জন্য টিকা কিনেনি: স্বাস্থ্যমন্ত্রী
Advertisement
Advertisement

অর্থ লুটপাট করতেই আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মন্ত্রী বলেন, ‘তারা চেয়েছে প্রাইভেট লোকের কাছ থেকে টিকা কিনতে। কিন্তু সেখানেও তাদের মনমতো হয়নি দেখে টিকাই কিনেনি। যেই কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’

মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘হামে অনেক মায়ের কোল খালি হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করি। যার ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। আশা করি এক সপ্তাহের মধ্যে তা আরও কমে আসবে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল করতে আমাদের একটা বড় বাজেট রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad