কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেবিচক

কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেবিচক
এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবিচকের একটি সূত্র টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, কাতারের এয়ার লাইন্স কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে শনিবার বিকালে ওই এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের ওই অনুমতি দিয়েছে বেবিচক।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে লন্ডনে নিতেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে আনা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির হলেও এটির ব্যয় বহন করছে কাতার, বেবিচকের কাছে আবেদনও করেছে কাতার।

আরও পড়ুন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ত্রুটির কারণে আসতে পারেনি। তাই তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যম্বুলেন্স পাঠাচ্ছেন তিনি। বিকাল ৫ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করবে।’

‘এই এয়ার অ্যাম্বুলেন্সটিও কাতারের। সেটি জার্মানির তৈরি হওয়ায় অনেকে জার্মাানির বলে প্রচার করছে। যা সঠিক নয়।’

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। তবে সব ঠিক থাকলে শনিবার কাতারের ব্যবস্থাপনায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রোববার তিনি লন্ডনে যাত্রা করবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad