ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
Advertisement
Advertisement

নীলফামারীর কিশোরগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি অফিসে যোগদান করেন।

সোহানিয়া এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়া তানজিয়া সেরা সাতের তালিকায় স্থান পান এবং ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতে পুরস্কারও জেতেন। শোবিজে কিছু কাজ করলেও পরবর্তীতে পড়াশোনার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি।

তিনি ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এবং ২০১৯ সালের ২০ মার্চ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়। নীলফামারীর ছয় উপজেলার মধ্যে তিনটিতে এই রদবদল হয়েছে।

সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা, মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও প্রতিভাবান ছিলেন। তিনি পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। শৈশব থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, জাতীয় পর্যায়ে গান ও একক অভিনয়ে পুরস্কার পান এবং কাবস্কাউটে জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছেন। এছাড়া নাচেও তিনি সেরা ছিলেন।

শিক্ষাজীবনে তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ সহ এসএসসি সম্পন্ন করেন এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ সহ এইচএসসি উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad