এল জেনস সুমনের নতুন গান

এল জেনস সুমনের নতুন গান
Advertisement
Advertisement

‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন গেল ২৮ নভেম্বর। তার মৃত্যুর চারদিন পর সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এনেছে নতুন গান ‘কেউ জানল না কেউ বুঝল না’। এর কথা লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।

জি-সিরিজের উপদেষ্টা ঈশা খান দূরে জানান, মৃত্যুর আগে কয়েক মাস ধরে টানা বেশ কয়েকটি গানের রেকর্ডিং করে গিয়েছিলেন জেনস সুমন। সেখান থেকেই ধাপে ধাপে গানগুলো প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘সুমনের আরও কিছু গান রেকর্ড করা আছে। মারা যাওয়ার এক দিন আগেও অনেক রাত পর্যন্ত গান নিয়ে আলোচনা হয়েছে।’

জেনস সুমনের পুরো নাম গালিব আহসান মেহেদী। ১৯৭৯ সালে শরীয়তপুরে জন্ম হলেও তাঁর বেড়ে ওঠা ঢাকায়। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি প্রচারের পর ব্যাপক পরিচিতি পান জেনস সুমন। ২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর শেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’।

১৬ বছরের বিরতি ভেঙে ২০২৪ সালে আবার গানে ফিরেছিলেন শিল্পী। জি-সিরিজের ব্যানারে তাঁর কণ্ঠে প্রকাশ পায় ‘আসমান জমিন’। তখন সুমন নিজেই জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর নতুন করে শূন্য থেকে শুরু করছেন তিনি। নিয়মিত গান প্রকাশের পরিকল্পনাও ছিল। তবে এই নতুন যাত্রা দীর্ঘ হয়নি। গত ২৮ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান জেনস সুমন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad