কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবস

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবস
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে তার স্কুলে বিভিন্ন কর্মসূচী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশ বরেণ্য কথা সাহিত্যিক ও আধুনিক বাংলা সাহিত্যের পুরোধা মহান লেখক  হুমায়ূন আহমেদের চতুর্দশ প্রয়াণ দিবস রোববার। নেত্রকোনার কেন্দুয়ায় লেখকের গ্রাম কুতুবপুরে তার নিজের হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা কর্মসূচীর মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম, শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালীসহ নানা কর্মসূচীতে পালন করা হয়।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, মিলাদ ও দোয়া, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন, বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার মাধ্যমে শেষ হবে দিনব্যাপী কর্মসূচী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad