‘ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’

‘ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’
ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে | ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বুধবার তাকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

পরে বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করেন তিনি এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য জানান।

ভিভিয়ান বালাকৃষ্ণানই জানিয়েছেন যে, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি ওসমান হাদির জন্য দোয়া ও প্রার্থনা করতেও অনুরোধ করেছেন।

এর আগে দুপুরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল, ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অপারেশনের প্রয়োজন। বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। তবে তার মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানী ঢাকার বিজয়নগরের বক্স-কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad