ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন চেম্বার আদালতে স্থগিত

ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন চেম্বার আদালতে স্থগিত
সাজ্জাদ হোসেন ও তামান্না শারমীন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীন যেসব মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন, তা স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার চেম্বার জজ মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেয়।

রাতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ; আর চারটি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা আছে। তার স্ত্রী তামান্না মোট আটটি মামলার আসামি।

আরও পড়ুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত। ছোট সাজ্জাদ হুলিয়া নিয়ে বিদেশে পলাতক সাজ্জাদ হোসেনের অনুসারী।

গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামে প্রকাশ্যে বিভিন্ন খুন, ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকিসহ নানা কারণে আলোচিত ছিলেন তিনি।

ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর ফেসবুক লাইভে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা, প্রতিপক্ষকে হুমকিসহ বিভিন্ন কারণে আলোচিত ছিলেন তার স্ত্রী।

গত ১০ মে জোড়া খুনের মামলায় তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। গত মাসে সাজ্জাদকে রাজশাহী কারাগারে ও তামান্নাকে ফেনী কারাগারে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad