আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার রাজধানীর একটি হোটেলে দলটির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
অনেকটাই গোপনে অনুষ্ঠিত ওই সভার পর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়েছে। চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।
জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সন্ধ্যায় দলটির কাকরাইল কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলন বলেন, আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভোট হতে পারে। তারপরও জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘আমরা ভোটমুখী দল। নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। আমাদের আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’
এ দফায় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে ‘গৃহযুদ্ধে’র কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব।


