ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, দ্রুত সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ওয়াশিংটনে নৈশভোজে গুলির শব্দ, দ্রুত সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। নৈশভোজে চলাকালে হঠাৎ বিকট শব্দ শোনার পর দ্রুত তাদের সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামে হোটেলে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপির খবরে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, তারা ধারণা করছেন শব্দগুলো গুলির ছিল।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে—তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তবে পরে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

সংবাদ সংস্থা রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, তিনি হোটেলের ভেতরে চার থেকে ছয়টি বিকট শব্দ শুনেছেন, তবে তা নৈশভোজের স্থানের খুব কাছাকাছি ছিল না।

ওই হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। শব্দ শোনার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন। হোয়াইট হাউসের এক সহকারী জানিয়েছেন, ট্রাম্প নিরাপদে আছেন।

এ সময় উপস্থিত অতিথিদের অনেককে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ঘটনার সময় তারা মঞ্চের পেছনে অবস্থান করছিলেন। নৈশভোজে উপস্থিত প্রায় দুই হাজার ৬০০ অতিথির অনেকেই পরে নিরাপদ আশ্রয়ে চলে যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad