রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে তাদের সঙ্গে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান বিচারপতিজুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যরা, ঢাকায় বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
ঈদগাহ মাঠ প্রস্তুত এবং নির্বিঘ্ন ঈদ জামাত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
এবার ঈদের প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।


