এই চেয়ারে বসলে আগুনের তাপ অনুভব করি: প্রধানমন্ত্রী

এই চেয়ারে বসলে আগুনের তাপ অনুভব করি: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী কার্যদিবসে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ছবি: পিএমও
Advertisement
Advertisement

সরকারপ্রধানের দায়িত্ব পালনকে অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ‘দূর থেকে এই চেয়ারটি আরামদায়ক মনে হলেও আসলে এটি মোটেও তেমন নয়। এই চেয়ারে বসলে আমি প্রতি মুহূর্তে আগুনের তাপ অনুভব করি।’

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদের জন্য জনসভায় জনপ্রিয় কথা বলে হাততালি পাওয়া সহজ, কিন্তু দায়িত্বের চেয়ার সেই অনুমতি দেয় না।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এই চেয়ার সারাক্ষণ মনে করিয়ে দেয়, আমাকে জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আমরা যদি কেবল বাহবা পাওয়ার জন্য কাজ করি, তবে দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হবে।’

দেশের কৃষি ও পরিবেশগত সংকট মোকাবিলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জলাবদ্ধতা দূর করা এবং ভূ-গর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে এই উদ্যোগের বিকল্প নেই। এর সুফল পেতে হয়তো ২০ বছর সময় লাগবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এখনই আগামীর প্রস্তুতি নিতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর