চট্টগ্রাম-১২ পটিয়া আসনে এলডিপি প্রার্থী এয়াকুব আলীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রমে তার মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তাকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী এনামুল হক, জাময়াতে ইসলামী প্রার্থী ফরিদুল আলমও।
যাচাই-বাছাইয়ে বিএনপি ও জামায়াতের প্রাথীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।


