৩ মাসের শিশুকে পা মুচড়ে নির্যাতনের ঘটনায় চাচি গ্রেপ্তার

৩ মাসের শিশুকে পা মুচড়ে নির্যাতনের ঘটনায় চাচি গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীর আলোচিত শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নরসিংদীর মাধবদীর চাঞ্চল্যকর ও আলোচিত শিশু নির্যাতন মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওটিতে দেখা যায়, শিশুটির পা মুচড়ে গুরুতর আঘাত করছেন তার চাচি ফারজানা আক্তার লতা। এই অমানবিক ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশব্যাপী তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

আরও পড়ুন: দুই মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা না হলেও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন।

মামলার পর র‍্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে রূপগঞ্জ থেকে লতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad