পাকিস্তানে শপিংমলে আগুন, ৫৫টি মরদেহ উদ্ধার

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫৫টি মরদেহ উদ্ধার
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা অন্তত ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

করাচির দক্ষিণাঞ্চলীয় জেলার ডেপুটি কমিশনার জাভেদ নবি খোসো এএফপিকে বলেন, ‘শনিবার রাতে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিন তলা গুল প্লাজায় উদ্ধার তৎপরতা ধীরগতির হওয়ায় এখনো নিখোঁজদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ধ্বংসস্তূপের ভেতরে মানবদেহের অবশেষ খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন ।

বুধবার প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া সৈয়দ সাংবাদিকদের জানান, ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিয়েছেন।

তিনি করাচির সিভিল হাসপাতালের মর্গের বাইরে বলেন, ‘ডিএনএ নমুনা মিললে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন

করাচির বাজার ও কারখানাগুলোয় আগুন লাগার বিষয়টি নতুন নয়। দুর্বল অবকাঠামোর কারণে এসব এলাকায় আগুন লাগার ঘটনা প্রায় ঘটে। তবে এত বড় পরিসরের আগুন লাগা খুবই বিরল।

ফারাজ আলি এএফপিকে বলেন, ‘তার বাবা ও ২৬ বছর বয়সী ভাই ওই শপিংমলের ভেতরে ছিলেন।’ মরদেহগুলো উদ্ধার করে প্রকৃত পরিবারের কাছে হস্তান্তর করার অনুরোধ জানান তিনি।

বুধবার ২৮ বছর বয়সী ফারাজ আলি বলেন, ‘এটাই সব। যাতে পরিবারগুলো কিছুটা সান্ত্বনা ও শান্তি পায়। অন্তত শেষবারের মতো তাদের এক নজর দেখার সুযোগ পাই, যে অবস্থাতে হোক, যেন শেষ বিদায় জানাতে পারি।’

ঘটনার তদন্তে একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad