বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চেয়ে ঢাকা-১৭ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর প্রচার শুরু হয়।
এই প্রচারকে ঘিরে প্রথম দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচার শুরু করেন নেতাকর্মীরা। প্রচার কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে তার নির্বাচনী প্রচার শুরু হয়।

প্রচারে অংশ নেন কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম, আহ্বায়ক ইথুন বাবু, যুগ্ম আহ্বায়ক রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনি, মির্জা সম্রাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা, জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মো. আবুল খায়ের শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির, মনোয়ার হোসেন ভুইঁয়া শাওন, মো. দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান এবং হাসানুজ্জামান হাসান।


