উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
Advertisement
Advertisement

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এই পদোন্নতিতে ৩০তম বিসিএসের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ২০২২ সালে চাকরির ১০ বছর পূর্ণ করেন এবং পদোন্নতির জন্য অপেক্ষমাণ ছিলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রশাসনসহ সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যাপক পদোন্নতি প্রক্রিয়া শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত মোট ৭৮৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন, অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন, গ্রেড-১ পদে ২৬ জন এবং সচিব বা সিনিয়র সচিব পদে ৪৫ জন কর্মকর্তার পদোন্নতি অন্তর্ভুক্ত ছিল।

এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

একই সময়ে ৯ জন সচিব বা সিনিয়র সচিব, ১ জন গ্রেড-১ কর্মকর্তা এবং ১৯ জন অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপসচিব থেকে সচিব পদ পর্যন্ত ১৬৪ জন কর্মকর্তা স্বাভাবিক অবসরে গেছেন। এছাড়া সম্প্রতি অন্যান্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

এখন পর্যন্ত উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। দুটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে, যার মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জন এবং আরেকটিতে বিদেশে কর্মরত ছয়জন কর্মকর্তার পদোন্নতি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, উপসচিব পদে ৭৫ শতাংশ পদোন্নতি হয়েছে প্রশাসন ক্যাডার থেকে এবং ২৫ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে আসা কর্মকর্তাদের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad