উত্তর বেগুনবাড়িতে গণসংহতি আন্দোলনের ‘ওপেন মাইক’ কর্মসূচি

উত্তর বেগুনবাড়িতে গণসংহতি আন্দোলনের ‘ওপেন মাইক’ কর্মসূচি
উত্তর বেগুনবাড়িতে গণসংহতি আন্দোলনের ‘ওপেন মাইক’ কর্মসূচি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-১২ আসনের তেজগাঁওয়ের উত্তর বেগুনবাড়িতে জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে ‘ওপেন মাইক’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উত্তর বেগুনবাড়ির সিদ্দিক মাস্টারের ঢালে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণসংহতি আন্দোলন সমর্থিত মাথাল প্রতীকের প্রার্থী তাসলিমা আখতারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।

ওপেন মাইকে স্থানীয়রা উত্তর বেগুনবাড়ির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, এলাকায় শিশুদের জন্য কোনো খেলার মাঠ নেই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পাশাপাশি চাঁদাবাজি ও মাদকের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। এ সময় এক গার্মেন্ট শ্রমিক তার মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল ভয়ভীতির সংস্কৃতি আর ফিরে আসবে না। কিন্তু এখনো মানুষ কথা বলতে ভয় পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, চাঁদাবাজি, মাদকসহ যেকোনো ধরনের জুলুমের বিরুদ্ধে গণসংহতি আন্দোলন লড়াই চালিয়ে যাবে এবং ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাতিরঝিল থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়কসহ ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad