রাড্ডা ক্লিনিকে হামলা: সাবেক ছাত্রদল নেতা মিশু গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিকে হামলা: সাবেক ছাত্রদল নেতা মিশু গ্রেপ্তার
সাজ্জাদ হোসেন মিশু। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিশুকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তিনি বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার এক বার্তায় এসব তথ্য জানিয়েছে ডিবি।

এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীকালে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

ঘটনায় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করে দলটি। একই সঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও বিলুপ্ত করার পাশাপাশি কয়েকজন নেতাকর্মীকে বহিস্কার করা হয়।

এদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্তপ্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad