সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবির হোসেন রওনক (২০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার ঋষিপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওনক সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আমিনুর মেম্বারের ছেলে। তিনি একটি মাদ্রাসার ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রওনক বাড়ি থেকে সিংগাইর বাজার এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় রওনককে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগে নিহতের মরদেহ পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে নিয়ে যান।

সিংগাইর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাহিদা আক্তার জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার গুরুতর আহত হন। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ চালককে আটক করা হয়েছে।

থানার ইমার্জেন্সি অফিসার এসআই মিরাজ জানান, আহত হেলপারের নাম সুমন এবং আটক চালকের নাম শফিক।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad