ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত
ওমর ফারুক খান। ফাইল ছবি
Advertisement
Advertisement

দিনভর উত্তেজনা ও নানামুখী ঘটনাপ্রবাহের পর সোমবার রাতে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

এদিন রাত ৯টায় ভার্চ্যুয়ালি সভা শুরু হয়, যা প্রায় ৪০ মিনিট চলে। এতে পর্ষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে বলেন, ‘নিয়মিত পর্ষদ সভার মতোই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এজেন্ডায় থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করে পর্ষদ।’

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় পর্ষদে।

নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে ফিরিয়ে আনার দাবিতে সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন জামাত-সমর্থিত আন্দোলনকারীরা।

বিক্ষোভের মুখে পর্ষদ সভায় যোগ দিতে ব্যাংকে আসতে পারেননি খুরশীদ আলম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে দুপুর আড়াইটায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভার উদ্যোগ নেওয়া হলেও বিক্ষোভকারীদের চাপের মুখে ভণ্ডুল হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad