গাজীপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
সোমবার দুপুরে টোক ইউনিয়নের আওড়ালিয়া এলাকায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে জুয়েনা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার দুপুরে টোক ইউনিয়নের আওড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েনা স্থানীয় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং জামপাড়া এলাকার মো. জহিরুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানিয়েছেন, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামলে কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে আফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাইন উদ্দীন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad