চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার শ্যালকের ওপর হামলা

চুয়াডাঙ্গায় এমপি আমির হামজার শ্যালকের ওপর হামলা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার শ্যালক আবু বক্কর সিদ্দিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসাদাহ বাজারের মোস্তাক তার আত্মীয়দের ইজিবাইকে নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। মোস্তাকের বাড়ির সামনে সাংসদ আমির হামজার মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকটির ধাক্কা লাগে। এ নিয়ে দুই চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সাংসদের শ্যালক আবু বক্কর সিদ্দিক মাইক্রোবাস থেকে নামলে মোস্তাকের শ্যালক রিমন তার মুখে ঘুষি মেরে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত আবু বক্কর সিদ্দিকের অভিযোগ, ‘ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, আমির হামজার ওপর কোনো হামলা হয়নি। তার শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্কবিতর্ক হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad