ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে আইআরজিসির নতুন হামলা

ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে আইআরজিসির নতুন হামলা
Advertisement
Advertisement

ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ৩৫তম দফায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীর পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় ফারাহ, ইমাদ, খায়বার এবং কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী একটি হামলার তরঙ্গ শনাক্ত করার কথা ঘোষণা দিয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দিয়েছিল।

অন্যদিকে আল জাজিরা অ্যারাবিকের বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননের আদশিত শহরে একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad