নতুন বাংলাদেশ বিনির্মাণে পিআরইউ’র গোলটেবিল আলোচনা

নতুন বাংলাদেশ বিনির্মাণে পিআরইউ’র গোলটেবিল আলোচনা
সোমবার নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে পিআরইউ’র আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি।

পিআরইউ’র সদস্য সচিব ইমরান এমিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ ও শিল্পোদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম সনি এবং পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।

আরও পড়ুন

এ ছাড়া বক্তব্য দেন সংগঠক জহিরুল ইসলাম জহির, সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইকবাল হোসেন এবং জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী।

এ সময় জুলাই আন্দোলনের আহত সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক রিজাউর রহমান, সংগঠনের মুখপাত্র ফাতেমা খানম লিজা ও শফিউল বাসার সামুও বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, আজিজা হক পায়েল, সকাল বেলা পত্রিকার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, তৌহিদুল ইসলাম তৌহিদ, আজিম অনন, সুমন চৌধুরী ফরহাদ, বাকি বিল্লাহ চৌধুরী, নুর আলম, রনি বড়ুয়া, সাজ্জাদ রোহান, শরিফ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad