পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশ বাহিনীর লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad