ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ক্যাম্পাস ভবনের ল্যাব রুমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এক বিশেষ ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন’ (এফসিএসডিআই) ‘ওয়ার্কশপ ১০১: বিল্ড স্মার্টার, কানেক্ট ফাস্টার’ শীর্ষক এ কর্মশালা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর এইচ. এম. জহিরুল হক। তিনি বলেন, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও প্রাকটিক্যাল লার্নিংয়ের মাধ্যমে শিল্পক্ষেত্রের সঙ্গে প্রাতিষ্ঠানিক সংযোগ জোরদার করা জরুরি।
কর্মশালায় গুগল এআই স্টুডিও এবং মডেল কনটেক্সট প্রোটোকলের (এমসিপি) ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন ডেটা সোর্স ও অ্যাপ্লিকেশনের সঙ্গে এআই মডেল কীভাবে যুক্ত হয়, শিক্ষার্থীরা তা হাতে-কলমে শেখেন।
ব্যবহারিক সেশনটি পরিচালনা করেন মাইন্ডস্পার্ক-এর সিইও মেহবুবা ইয়াসমিন তুরাবা। তিনি বলেন, এআই জগতে সফল হতে কারিগরি জ্ঞানের পাশাপাশি সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব প্রয়োজন। সেশনে যৌথভাবে সহায়তা করেন সিথ্রিবিট-এর সহপ্রতিষ্ঠাতা রিজওয়ান হাসান।
উদ্যোগটির পেছনে ছিলেন এফসিএসডিআই-এর প্রফেসর সৈয়দ আখতার হোসেন। তিনি জানান, শিক্ষার্থীদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করেন এফসিএসডিআই-এর নিয়াজ মাখদুম, সৈয়দ আকিক আদনান, সারওয়ার আলম ও স্বেচ্ছাসেবীরা। ভবিষ্যতে এমন আরও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।


