প্রধান লক্ষ্য গুণগত ও অর্থবহ কানেক্টিভিটি: আইসিটি মন্ত্রী

প্রধান লক্ষ্য গুণগত ও অর্থবহ কানেক্টিভিটি: আইসিটি মন্ত্রী
রাজধানীর হোটেলে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি মন্ত্রীর বক্তব্য।
Advertisement
Advertisement

এপিটি ডব্লিউজি-৩৭ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, শুধু সংযোগ বাড়ানো নয়, গুণগত মান ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করা সরকারের মূল উদ্দেশ্য।

সোমবার রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার (এডব্লিউজি-৩৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, এ বছরের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৯১ মিলিয়ন মোবাইল সাবস্ক্রিপশন রয়েছে এবং ১০৮ মিলিয়নের বেশি গ্রাহক ফোরজি সেবা ব্যবহার করছেন। এ ছাড়া, দেশে ৪৯ হাজারের বেশি ফোরজি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, এখন সংযোগ বাড়ানোর পাশাপাশি গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করা মূল লক্ষ্য। একই সঙ্গে এআই, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফাইভজিসহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতার বিনিময়ে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে মন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রযুক্তি খাত সম্প্রসারণ ও ডিজিটাল অর্থনীতিতে অবস্থান শক্তিশালী করার সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, নতুন প্রযুক্তির সুফল নিশ্চিত করতে সময়োপযোগী নীতি, আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এশিয়া-প্যাসিফিক ওয়্যারলেস গ্রুপের সেক্রেটারি জেনারেল মাসানরি কন্দো, সভাপতি ডেজুং কিম এবং বিটিআরসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই সভায় বেতার যোগাযোগ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর