বাংলাদেশ-ভারত সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে: শেখ রবিউল

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে: শেখ রবিউল
মন্ত্রী শেখ রবিউল আলম ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে মন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশা প্রকাশ করেন। সাক্ষাতের শুরুতে হাইকমিশনার মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শেখ রবিউল বলেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এ সম্পর্ক আরও ইতিবাচক ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের জনগণ যাতে পারস্পরিক সহযোগিতার সুফল পায়, সে লক্ষ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে বাংলাদেশ আন্তরিক।

আরও পড়ুন

বৈঠকে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবসময় ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত অত্যন্ত আগ্রহী এবং আন্তরিক। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার দুই দেশের মধ্যে বিদ্যমান অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক যোগাযোগ ও জনগণের মধ্যে পারস্পরিক বন্ধনের বিষয়টি তুলে ধরেন। বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর