সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় সরব হলেন ‘শিশু বক্তা’ রফিকুল

সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় সরব হলেন ‘শিশু বক্তা’ রফিকুল
রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের কবলে পড়ার অভিযোগ করেছেন ‘শিশু বক্তা’ হিসেবে আলোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার রাতে ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, রোববার রাতে কুমিল্লা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় তিনি ডাকাতের কবলে পড়েন। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।

এ ঘটনায় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ডাকাতি সংঘটিত হয়নি। চেষ্টা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’

লাইভ ভিডিও থেকে জানা গেছে, পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মাদানী ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান।

তিনি জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তার গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

তিনি আরও জানান, ডাকাতদের দেখে তার গাড়ি চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারণে তারা রক্ষা পেয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad