সরকারি হিসাব কমিটির ১ম বৈঠকে অডিট আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত

সরকারি হিসাব কমিটির ১ম বৈঠকে অডিট আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত
সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আমানউল্লাহ আমান, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, হাফিজ ইব্রাহিম, মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মনজুরুল ইসলাম, ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন ও রুহুল আমিন অংশ নেন। বৈঠকের শুরুতে কুরআন তেলাওয়াত ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট রিপোর্টে বর্ণিত অডিট আপত্তির অনুচ্ছেদ নম্বর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮-এর ওপর আলোচনা হয়। কমিটি আপত্তি সংশ্লিষ্ট অর্থ আদায় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।

এ সময় কমিটির সদস্য মাহাবুবুর রহমান, ফজলে হুদা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে নিরীক্ষাকালীন ক্রয়কারীর দরপত্রের স্পেসিফিকেশন যাচাইপূর্বক রিপোর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়।

মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তিগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ১০টি অডিট আপত্তি পর্যালোচনা করা হয় এবং প্রাপ্ত জবাব ও প্রমাণকের আলোকে তা নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ব্রিফিং করেন।

বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় রাজস্ব বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর