আ.লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আ.লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আলাদা কয়েকটি টিম এদের গ্রেপ্তার করে।

সোমবার ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সদর সাতপাড় সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশালের উজিরপুর থানার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ঢাকার ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মো. সালমান হোসেন ইমন (৩২), নরসিংদীর পলাশ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২), ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ূন মিয়া (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫), পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) এবং ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য মো. নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।

আরও পড়ুন

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার গভীর রাত পর্যরাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। আর এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করেছে ডিবি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর