সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ঢাকার বাইরে অপর তিনটি জেলা হচ্ছে গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার কথা রয়েছে। এই দিনকে সামনে রেখে সারা দেশে শাটডাউন কর্মসুচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওযা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরআগে রায়ের দিন ঠিক করার তারিখে ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের উপর গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।


