গণসংহতি আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক সৌভিক করিম অর্জুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার আজিমপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল শ্রদ্ধা জানাবেন। এ সময় উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৩ সালের ৭ নভেম্বর ঢাকার নিউ ইস্কাটনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফুল ইসলাম ও সৌভিক করিম অর্জুন।
গণসংহতি আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও আরিফুল ছিলেন সৃজনশীল প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত। সৌভিক করিম অর্জুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সংগীতচর্চা ও গবেষণায় নিয়োজিত ছিলেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


