জিয়াউর রহমানের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমানের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: পিএমও অফিস
Advertisement
Advertisement

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে ঢাকার জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জিয়াউর রহমানের জন্য দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রীসহ অন্যরা।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী শনিবার।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad