গুলশানে রেস্টুরেন্টে গোপন বৈঠক, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গুলশানে রেস্টুরেন্টে গোপন বৈঠক, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
গুলশানের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মুখলেসুর রহমান টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, মো. নান্নু মিয়া, মো. আমিনুর রহমান, সজল আহমেদ এবং মো. ইব্রাহিম হোসেন।

ইন্সপেক্টর (তদন্ত) মুখলেসুর বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad