আটক প্রেসিডেন্ট মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

আটক প্রেসিডেন্ট মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন।
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সিএনএনের খবরে বলা হয়, কিছুক্ষণ আগে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমাতে অবস্থান করছেন।

ছবিতে তাকে ধূসর রঙের পোশাক পরা অবস্থায় হাতে একটি পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখ কালো রঙের আবরণে ঢাকা এবং কানে বড় আকারের হেডফোনের মতো একটি যন্ত্র পরানো রয়েছে।

তবে ছবিতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ফলে তিনি মাদুরোর কাছাকাছি আছেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিচার যুক্তরাষ্ট্রের মাটিতে হবে। তিনি দাবি করেন, মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে ‘অনেক জোরালো প্রমাণ’ রয়েছে।

ট্রাম্পের ভাষায়, মাদুরোর কর্মকাণ্ড একদিকে ভয়াবহ, অন্যদিকে এতটাই চাঞ্চল্যকর যে তা হতবাক করে দেওয়ার মতো।

ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়েও কড়া অবস্থান জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির শাসনভার যুক্তরাষ্ট্র পরিচালনা করবে।

ট্রাম্প বলেন, ‘নিরাপদ, সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব না হওয়া পর্যন্ত আমরা দেশটি চালাব।’

এ ছাড়া, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

তবে প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় নিয়ে দ্বিতীয় দফার হামলার প্রয়োজন নাও হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad